মায়াপুরে অমিত শাহ ও সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি: আজকের বিশেষ নজর

মায়াপুরে অমিত শাহ ও সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি: আজকের বিশেষ নজর

মায়াপুরের ইসকনে আজ দেড় ঘণ্টার এক কর্মসূচিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরসরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছোবেন। সেখানে পূজা অর্চনা ও শ্রদ্ধাজ্ঞাপনের পর তিনি জনসভায় ভাষণ দেবেন। বিকেলের দিকে তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, আর্থিক পাচার মামলায় আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হলফনামার প্রেক্ষিতে আজ শীর্ষ আদালত কী রায় দেয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। পাশাপাশি, দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা সম্মেলনে যোগ দেবেন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

ক্রীড়াক্ষেত্রে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নিয়মরক্ষার ম্যাচ এবং পাকিস্তানের মরণ-বাঁচন লড়াই রয়েছে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কোণঠাসা বাংলা দলের ভাগ্য নির্ধারিত হবে আজই। এছাড়া বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পরবর্তী পরিস্থিতি এবং রাজ্যে উচ্চ মাধ্যমিকের চতুর্থ দিনের পরীক্ষার খবরও আজ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *