মাথা থেকে পা পর্যন্ত খাঁটি সোনায় মোড়া দুবাইয়ের কনে! সাজ আসল না নকল তা নিয়ে তুঙ্গে বিতর্ক – বর্তমান নিউজ

মাথা থেকে পা পর্যন্ত খাঁটি সোনায় মোড়া দুবাইয়ের কনে! সাজ আসল না নকল তা নিয়ে তুঙ্গে বিতর্ক – বর্তমান নিউজ

দুবাইয়ের এক রাজকীয় বিয়েতে কনের পোশাক ও সাজসজ্জা দেখে নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কনে আক্ষরিক অর্থেই মাথা থেকে পা পর্যন্ত সোনায় মোড়া। তাঁর জমকালো গাউনটি অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা খাঁটি সোনা দিয়ে তৈরি। পোশাকের পাশাপাশি বিশালাকার মুকুট, ওড়নার পাড় এবং হাতের ভারী গয়নাগুলোও সোনার তৈরি বলে দাবি করা হচ্ছে।

দুবাইয়ের এই আভিজাত্য দেখে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল এই রাজকীয় বিলাসিতায় মুগ্ধ হয়ে কনেকে ‘স্বর্ণকন্যা’ আখ্যা দিলেও, অন্যপক্ষ বিষয়টির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনেক ব্যবহারকারীর মতে, এত ওজনের সোনা পরে স্বাভাবিক চলাফেরা করা প্রায় আসাম্ভব। কেউ কেউ একে কৃত্রিম বা ‘গোল্ড প্লেটেড’ কারুকাজ বলেও অনুমান করছেন।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ‘থ্রি-ডি’ গোল্ড এমব্রয়ডারি হতে পারে, যেখানে কাপড়ের ওপর পাতলা সোনার আস্তরণ ব্যবহার করা হয়। বিতর্ক থাকলেও এই ‘গোল্ডেন ব্রাইড’ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুবাইয়ের এই বিলাসবহুল বিয়ের ভিডিওটি বর্তমানে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে এবং এটি বছরের অন্যতম আলোচিত ফ্যাশন ট্রেন্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *