মাঠে ধমক, পরে হোটেলে কুলদীপকে মানানোর চেষ্টা সূর্যকুমারের

মাঠে ধমক, পরে হোটেলে কুলদীপকে মানানোর চেষ্টা সূর্যকুমারের

পাকিস্তান ম্যাচে সহজ ক্যাচ ফস্কানোয় মাঠেই কুলদীপ যাদবকে কড়া ভাষায় শাসন করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। ইনিংসের ১৮তম ওভারে লং-অনে ক্যাচ ছেড়ে ছক্কা হজম করায় কুলদীপের ওপর মেজাজ হারান সতীর্থরা। ম্যাচ শেষেও মাঠে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়, যা নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়।

মাঠের সেই তিক্ততা মুছতে পরে হোটেলের বারান্দায় কুলদীপকে জড়িয়ে ধরে মানানোর চেষ্টা করেন সূর্যকুমার। অধিনায়ক নিজেই সেই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, কুলদীপকে শান্ত করতে জড়িয়ে ধরছেন সূর্য, যদিও স্পিনারটি মজা করেই এড়িয়ে যাওয়ার ভঙ্গি করেন।

ভিডিওর ক্যাপশনে সূর্যকুমার লিখেছেন, ‘আর রাগ করিস না ভাই’। মাঠের শাসন যে নিছকই খেলার উত্তেজনায় এবং তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে, এই ভিডিওর মাধ্যমে অধিনায়ক সেই বার্তাই দিয়েছেন। পেশাদার ক্রিকেটে মাঠের শৃঙ্খলা ও ব্যক্তিগত সখ্যতার এই মেলবন্ধন নেটিজেনদের নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *