মাঠে ইরানের ফুটবলারদের নীরব প্রতিবাদ: স্কুল ব্যাগ হাতে নিহত পড়ুয়াদের বিশেষ শ্রদ্ধা – বর্তমান নিউজ

মাঠে ইরানের ফুটবলারদের নীরব প্রতিবাদ: স্কুল ব্যাগ হাতে নিহত পড়ুয়াদের বিশেষ শ্রদ্ধা – বর্তমান নিউজ

নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফুটবল পায়ে নয়, বরং হৃদয়ের টানে বিশ্ববাসীর নজর কাড়লেন ইরানের ফুটবলাররা। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন হাতে স্কুল ব্যাগ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক অভিনব ও নীরব প্রতিবাদ জানান তারেমি মেহেদিরা। সম্প্রতি ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একটি স্কুলে ১৬৫ জন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই নিহত শিশুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ফুটবলাররা এই প্রতীকী প্রতিবাদের পথ বেছে নেন।

মধ্যপ্রাচ্যে দীর্ঘ এক মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা এই ঘটনার মাধ্যমে পুনরায় বিশ্বমঞ্চে উঠে এল। ১৬৫ জন স্কুলছাত্রীকে গণকবর দেওয়ার সেই হৃদয়বিদারক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই শোকাতুর পরিবেশেই নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইরান। যদিও ম্যাচটিতে ইরান ২-১ গোলে পরাজিত হয়, তবুও নিহত ছাত্রীদের প্রতি তাদের এই গভীর সম্মান প্রদর্শন গ্যালারি ছাড়িয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে ইরানের ফুটবলীয় ভবিষ্যৎ। আমেরিকার মাটিতে আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। ইরানের ফুটবল ফেডারেশন এবং সেদেশের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো ‘শত্রুভাবাপন্ন’ দেশে তারা দল পাঠাবে না। ফুটবলারদের এই প্রতিবাদ এবং ফেডারেশনের অনমনীয় অবস্থান বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *