মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, আজব যুক্তিতে তাজ্জব যাত্রীরা – বর্তমান নিউজ

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, আজব যুক্তিতে তাজ্জব যাত্রীরা – বর্তমান নিউজ

বারাণসী বিমানবন্দরে অবতরণের ঠিক পূর্বমুহূর্তে ইন্ডিগোর একটি বিমানে এক যুবক আচমকা আপৎকালীন দরজা খোলার চেষ্টা করলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত ৮টা ১৫ মিনিটে বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ৬ই-১৮৫ ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত যাত্রী উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা মহম্মদ আদনান বলে শনাক্ত করা হয়েছে।

বিমানের উড়ান শুরুর ১৫ মিনিট পরেই প্রথমবার দরজা খোলার চেষ্টা করেন আদনান, তবে বিমানকর্মীদের তৎপরতায় সে যাত্রা বড় কোনো বিপদ ঘটেনি। অবতরণের ঠিক আগেও তিনি পুনরায় একই কাজ করলে কর্মীরা তাকে আটকে ফেলেন। পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে রানওয়ে স্পর্শ করলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সহযাত্রীরা।

অবতরণের পর অভিযুক্তকে সিআইএসএফ ও নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, কেন এমন করেছেন তিনি জানেন না এবং তাকে ‘ভূতে ধরেছিল’। যুবকের এমন অদ্ভুত ও অযৌক্তিক দাবিতে রীতিমতো স্তম্ভিত তদন্তকারী আধিকারিক ও বিমান সংস্থা কর্তৃপক্ষ। আদনানকে বর্তমানে হেফাজতে রেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *