মাঝারি বাজেটে অবিশ্বাস্য মাইলেজ নিয়ে বাজারে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি

মাঝারি বাজেটে অবিশ্বাস্য মাইলেজ নিয়ে বাজারে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে ভারতে পা রাখছে ভিয়েতনামের সংস্থা ভিনফাস্ট। মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের নতুন ইলেকট্রিক গাড়িটি একবার চার্জ দিলেই ছুটবে ৪৫০ কিলোমিটার পর্যন্ত। মাত্র ৩০ মিনিটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ যাত্রায় চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা কমবে গ্রাহকদের। ১৮ লক্ষ টাকা থেকে দাম শুরু হওয়ায় এটি সাধারণের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে নিসানও আনছে সাশ্রয়ী ফ্যামিলি কার, যা সাধারণ মানুষের যাতায়াতের খরচ অনেকটাই কমিয়ে দেবে। মাত্র ৬ লক্ষ টাকা থেকে শুরু হওয়া এই গাড়িতে থাকছে প্রিমিয়াম লুক ও আধুনিক সব ফিচার। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের বাজারে এমন সাশ্রয়ী ও শক্তিশালী গাড়ির আগমন সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *