মন্ত্রিত্ব খারিজ বিল: রিপোর্ট জমা দিতে বাড়তি সময় চাইল যৌথ সংসদীয় কমিটি – বর্তমান নিউজ

মন্ত্রিত্ব খারিজ বিল: রিপোর্ট জমা দিতে বাড়তি সময় চাইল যৌথ সংসদীয় কমিটি – বর্তমান নিউজ

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের গ্রেফতারি ও পদচ্যুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পর্যালোচনার জন্য আরও সময় চাইল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। লোকসভা কমিটির এই আবেদন মঞ্জুর করায় আগামী বাদল অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত রিপোর্ট জমার সময়সীমা বাড়ানো হয়েছে। বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গীর নেতৃত্বে গঠিত এই কমিটি বিলটির খুঁটিনাটি খতিয়ে দেখছে।

গত বছর আগস্টে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, কোনো মন্ত্রী পাঁচ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধে গ্রেফতার হয়ে টানা ৩০ দিন হেফাজতে থাকলে তাঁর পদ খারিজ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করার পর তা পর্যালোচনার জন্য জেপিসিতে পাঠানো হয়। তবে বিলের বিষয়বস্তু নিয়ে শুরু থেকেই বিরোধী দলগুলো তীব্র আপত্তি জানিয়ে আসছে।

তৃণমূল কংগ্রেসসহ বিরোধী শিবির অভিযোগ করেছে, ৩১ সদস্যের এই কমিটিতে সরকারি পক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধীদের মতামত গুরুত্ব পাচ্ছে না। এছাড়া কমিটির চেয়ারম্যান পদে বিজেপি সাংসদকে নিয়োগ করা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীদের আশঙ্কা, তাঁদের আপত্তি সত্ত্বেও কমিটি বিলের পক্ষেই সুপারিশ করতে পারে। বর্তমানে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিলটির ভবিষ্যৎ ঝুলে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *