ভোট দিয়ে কি পস্তাতে হবে আরও পাঁচ বছর? সাংসদ-বিধায়কদের সরাতে এবার আসছে নতুন আইন! – বর্তমান নিউজ

ভোট দিয়ে কি পস্তাতে হবে আরও পাঁচ বছর? সাংসদ-বিধায়কদের সরাতে এবার আসছে নতুন আইন! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক: ভোটের আগে নেতারা আপনার দুয়ারে ঘুরলেও, জেতার পর কি তাঁদের দেখাই পাওয়া যায় না? সাধারণ মানুষের এই দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে এবার ‘রাইট টু রিকল’ বা প্রতিনিধিদের ফিরিয়ে নেওয়ার দাবি তুললেন সাংসদ রাঘব চড্ডা। তাঁর মতে, কোনো জনপ্রতিনিধি কাজ না করলে পাঁচ বছর বসে না থেকে ভোটারদের হাতেই তাঁকে পদ থেকে সরানোর ক্ষমতা থাকা উচিত।

এই ব্যবস্থা চালু হলে রাজনৈতিক দলগুলো যেমন যোগ্য প্রার্থী দিতে বাধ্য হবে, তেমনই দায়বদ্ধতা বাড়বে নেতাদেরও। এটি অনেকটা ‘গণতান্ত্রিক বিমা’র মতো কাজ করবে, যেখানে ১৮ মাস পর নির্দিষ্ট শর্ত মেনে অযোগ্য প্রতিনিধিদের বিদায় করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত দেশে এই নিয়ম থাকলেও, ভারতে এটি চালু হলে আমজনতার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *