ভোটের মুখে তিলোত্তমায় মোদী ঝড়ের পূর্বাভাস নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা

ভোটের মুখে তিলোত্তমায় মোদী ঝড়ের পূর্বাভাস নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা

আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহেই এই হাই-ভোল্টেজ সভা অনুষ্ঠিত হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিললেই পুরোদমে প্রস্তুতি শুরু করবে পদ্ম শিবির। ভোটের প্রচার শেষ হওয়া পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রীর অন্তত ১৪ থেকে ১৫টি সভা করার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনী রণকৌশল সাজাতে সল্টলেক কার্যালয়ে আয়োজিত বিশেষ সাংগঠনিক বৈঠকে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এবার প্রার্থী নির্বাচনে নিচুতলার কর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিজেপি। মন্ডল সভাপতি ও বুথ স্তরের কর্মীদের মাধ্যমে গোপন ফর্মে নাম সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত স্বচ্ছতা ও কাজের খতিয়ান খতিয়ে দেখা হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *