ভোটের ময়দানে চরম উত্তেজনা, নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কি বাংলাদেশ?

ভোটের ময়দানে চরম উত্তেজনা, নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কি বাংলাদেশ?

নিউজ ডেস্ক : শেখ হাসিনা পরবর্তী জমানায় দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশে আজ সাধারণ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের মূল লড়াই বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। আজ সকালে ভোট দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। দলটির অভিযোগ, বেশ কিছু কেন্দ্রে জামায়াত কর্মীরা প্রভাব খাটিয়ে ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে। তবে জামায়াত এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

সারাদেশের ২৯৯টি আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। প্রায় ৯ লক্ষ বাহিনী মোতায়েন থাকলেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ভোট দিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল কেবল নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে না, বরং দেশের আগামীর প্রশাসনিক কাঠামো কেমন হবে তাও নির্ধারণ করবে। শুক্রবার সকালের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *