ভোটের ময়দানে এবার একা লড়বে কংগ্রেস

ভোটের ময়দানে এবার একা লড়বে কংগ্রেস

নিউজ ডেস্ক : বাংলায় বাম-কংগ্রেস দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানল হাত শিবির। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার স্পষ্ট জানিয়েছেন, আসন্ন নির্বাচনে রাজ্যের সব আসনেই এককভাবে লড়বে দল। রাজনৈতিক সমীকরণের এই আকস্মিক বদলে সাধারণ ভোটারদের সামনে এখন ত্রিমুখী লড়াইয়ের নতুন পথ খুলে গেল। জোটহীন এই লড়াইয়ে সাধারণ মানুষের জনমত কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

সিপিএমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির গোপন আঁতাত নিয়ে বিতর্কের জেরেই এই কঠোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, ধর্মীয় বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে তারা জনস্বার্থেই একা চলার পথ বেছে নিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বও এই সিদ্ধান্তে সায় দেওয়ায় স্পষ্ট যে, তৃণমূল ও বিজেপির বিকল্প হিসেবে নিজেদের একক শক্তি প্রমাণের চ্যালেঞ্জ নিল কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *