ভোটার তালিকা সংশোধনের আতঙ্কে প্রাণ হারালেন যুবক
February 13, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ফের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) আতঙ্কে কোচবিহারে আত্মঘাতী হলেন এক যুবক। প্রশাসনিক শুনানির পর থেকেই শফিউল হক নামে ওই যুবক প্রবল মানসিক চাপে ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। নথিপত্র সংক্রান্ত জটিলতায় তাকে জেলে পাঠানো হতে পারে, এই ভয়ই শেষ পর্যন্ত কেড়ে নিল একটি তাজা প্রাণ।
এই ঘটনা সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও সরকারি প্রক্রিয়ার জটিলতা কীভাবে একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের এই কড়াকড়িতে আমজনতার নিরাপত্তা ও মানসিক স্থিতিশীলতা এখন চরম সংকটে।