ভোটার তালিকা থেকে ৯ লক্ষ মুসলিম বাদ: চাঞ্চল্যকর তথ্য প্রথম দফার রিপোর্টে – বর্তমান নিউজ

ভোটার তালিকা থেকে ৯ লক্ষ মুসলিম বাদ: চাঞ্চল্যকর তথ্য প্রথম দফার রিপোর্টে – বর্তমান নিউজ

নির্বাচন কমিশনের প্রকাশিত ‘বিচারাধীন’ ভোটার তালিকার প্রথম পর্বে ব্যাপক সংখ্যালঘু বর্জনের চিত্র সামনে এসেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম দফায় বাদ পড়া প্রায় ১৩ লক্ষ ভোটারের মধ্যে ৮০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। এর মধ্যে অন্তত ৯ লক্ষ ৭৫ হাজার মুসলিম ভোটারের নাম তালিকাভুক্ত হয়নি, যার মধ্যে প্রায় ৫ লক্ষই মহিলা ভোটার।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং দুই ২৪ পরগনার মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলোতেই এই বর্জনের হার সর্বাধিক। শুধুমাত্র মুর্শিদাবাদেই যাচাই করা ৫.৫ লক্ষ নথির মধ্যে ২ লক্ষ নাম বাদ পড়েছে, যার ৯০ শতাংশই সংখ্যালঘু। একইভাবে মালদহ ও দুই ২৪ পরগনা মিলিয়ে কয়েক লক্ষ ভোটারের নাম নথিভুক্ত করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে।

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে পরিকল্পিত বলে সরব হয়েছে। দলের অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেই সোমবার প্রথম তালিকা প্রকাশের পর আজ শুক্রবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অন্যদিকে, বিতর্কের জেরে ভবানীপুরের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *