ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে আরও সোয়া লাখ নাম আপনার কি হবে
February 14, 2026
নিউজ ডেস্ক : রাজ্যের নতুন ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে আরও প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষের নাম। নির্বাচন কমিশনের বিশেষ যাচাই প্রক্রিয়ার (SIR) শুনানি শেষ হতেই এই বিশাল সংখ্যক নাম অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে আপনি যদি ভোটার কার্ডের তথ্য আপডেট না করে থাকেন, তবে পরবর্তী নির্বাচনে আপনার ভোট দেওয়ার অধিকার প্রশ্নের মুখে পড়তে পারে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ১ কোটি ৫২ লক্ষ ভোটারের শুনানি নেওয়া হয়েছে এবং সংগৃহীত তথ্যের ৯৭ শতাংশ ইতিমধ্যেই পোর্টালে আপলোড করা হয়েছে। এর আগে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল, এখন নতুন করে আরও নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকছে কি না, তা যাচাই করা এখন জরুরি হয়ে পড়েছে।