ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ: বিএলও-দের চিঠিতে চাঞ্চল্য

ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ: বিএলও-দের চিঠিতে চাঞ্চল্য

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও জেলাশাসকদের চিঠি দিল বিএলও ঐক্য মঞ্চ। তাদের দাবি, ইআরও-দের মৌখিক নির্দেশে বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ করা হয়েছে, যার ফলে প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই কারচুপির বিষয়ে সরব হয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন।

বিএলও-দের চিঠিতে জানানো হয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় ম্যাপিংয়ের সময় কয়েক লক্ষ বৈধ ভোটারকে বাদ রাখা হয়েছে। বর্তমানে প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য ‘টু বি রিভিউড’ তালিকায় রয়েছে এবং আরও ২০ লক্ষ ভোটারের ডিসপোজাল বাকি। শুনানিতে নথি জমা দেওয়া সত্ত্বেও কেন নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাঠ পর্যায়ের কর্মীরা।

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সময়সীমা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, স্থানীয় পর্যায়ের ভেরিফিকেশন শেষ হলেও কিছু নথির অনুমোদন এখনও বাকি। বৈধ ভোটারদের অধিকার রক্ষায় এই জটিলতা দ্রুত মেটানোই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *