ভোটার তালিকায় বহিরাগতদের অনুপ্রবেশের ষড়যন্ত্র! নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার – বর্তমান নিউজ

ভোটার তালিকায় বহিরাগতদের অনুপ্রবেশের ষড়যন্ত্র! নির্বাচন কমিশনকে কড়া চিঠি মমতার – বর্তমান নিউজ

রাজ্যের ভোটার তালিকায় হাজার হাজার ‘জাল’ ফর্ম-৬ জমা দিয়ে বহিরাগতদের নাম তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা এই অভিযোগের রেশ ধরেই মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, বিজেপি এজেন্টরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে, যা বাংলার গণতান্ত্রিক অধিকারের ওপর এক গভীর ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করে জানিয়েছেন, মহারাষ্ট্র ও দিল্লির মতো বাংলাতেও ‘ভোটার অপহরণের’ নোংরা খেলা খেলছে বিজেপি। যেখানে ৬০ লক্ষ প্রকৃত ভোটারের নাম বিচারাধীন এবং ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে কমিশন বন্ধ দরজার পিছনে এই জাল আবেদনপত্রগুলি দ্রুত নিষ্পত্তি করছে। এটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এবং অবাধ নির্বাচনের পথে অন্তরায়।

তৃণমূলের দাবি, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে কোনো ভুয়ো ভোটার যেন যুক্ত না হয়, তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে গিয়ে ৩০ হাজার সন্দেহজনক ফর্ম জমা পড়ার বিষয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছিলেন। বাংলার গণতন্ত্র রক্ষায় এই অগণতান্ত্রিক প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *