ভোটার তালিকায় বড়সড় কোপ পড়ার আশঙ্কায় ঘুম উড়ল রাজ্যের লক্ষ লক্ষ মানুষের

ভোটার তালিকায় বড়সড় কোপ পড়ার আশঙ্কায় ঘুম উড়ল রাজ্যের লক্ষ লক্ষ মানুষের

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার শুনানি শেষ হতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে শুনানির নোটিশ পেয়েও প্রায় ৫ লক্ষ ভোটার গরহাজির ছিলেন এবং অবশিষ্ট ১ লক্ষ ৬৩ হাজার ভোটারকে সরেজমিনে তদন্তের পর অযোগ্য বলে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা।

তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং বর্তমানে আরও ১৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ চলছে। এছাড়া প্রায় ৫০ লক্ষ ভোটারের দাখিল করা নথিপত্র পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ও নির্ভুলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা পাঠিয়ে নতুন মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে নির্বাচন দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *