ভোটার তালিকায় নাম নেই? ৩২ লক্ষ মানুষের জন্য কমিশনের বড় দাওয়াই
February 13, 2026

নিউজ ডেস্ক : আপনি কি পশ্চিমবঙ্গের সেই ৩২ লক্ষ মানুষের একজন যাদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি? ২০০২ সালের তালিকার সঙ্গে যোগসূত্র খুঁজে না পাওয়ায় যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য শেষ সুযোগ নিয়ে এল নির্বাচন কমিশন। এবার আর শুধু নথির অভাবে আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে না, বরং সরাসরি এলাকায় গিয়ে তদন্ত বা ‘ফিল্ড এনকোয়ারি’ করবে কমিশন।
এই বিশেষ প্রক্রিয়ায় আবেদন করতে হলে আপনাকে একটি নতুন ফরম্যাট পূরণ করতে হবে। আপনার এলাকায় যদি ৫ জন বৈধ ভোটার আপনার পরিচিতি নিশ্চিত করে ফর্মে সাক্ষর করেন এবং সংশ্লিষ্ট বিএলও (BLO) বা ইআরও (ERO) তা যাচাই করেন, তবেই কেল্লাফতে। জন্ম শংসাপত্র বা নির্দিষ্ট পরিচয়পত্র না থাকলেও কমিশনের এই মানবিক পদক্ষেপে সাধারণ মানুষের দীর্ঘদিনের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।