ভোটার তালিকায় আপনার নাম আছে তো? বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় আপনার নাম আছে তো? বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক : সামনেই ২০২৬-এর বিধানসভা ভোট, আর তার আগেই বাংলায় তৎপরতা তুঙ্গে। শুক্রবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং মাঠপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখাই এই বৈঠকের মূল লক্ষ্য। প্রশাসনিক সমন্বয় ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে জেলাশাসকদেরও কড়া বার্তা দিতে পারে কমিশন।

সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় খবর হলো ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে কোনো গরমিল বা নথি যাচাইয়ের কাজ থাকলে তা ২১ ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে। মার্চের শুরুতেই কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজ্যে আসছে, তাই আপনার ভোটার কার্ডের তথ্য সঠিক আছে কি না তা এখনই যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *