ভোটার তালিকায় অনুপ্রবেশকারী কত? সরাসরি প্রশ্নে কৌশলী উত্তর অমিত শাহের – বর্তমান নিউজ

ভোটার তালিকায় অনুপ্রবেশকারী কত? সরাসরি প্রশ্নে কৌশলী উত্তর অমিত শাহের – বর্তমান নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া নামের সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। খসড়া তালিকার তুলনায় বর্তমানে প্রায় ৭৭ লক্ষ নাম বাদ গেছে, যা ৯০ লক্ষে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিজেপি নেতারা এই তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার নাম থাকার দাবি জানালেও, চূড়ান্ত তালিকায় সেই নির্দিষ্ট সংখ্যাটি এখনও অস্পষ্ট রয়ে গেছে।

শনিবার কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন। অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে সরাসরি প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে এবং তারাই তা ঘোষণা করবে। শাহ স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে সরকারের কাছে অনুপ্রবেশকারীদের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।

নির্দিষ্ট সংখ্যা না জানালেও অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন শাহ। তিনি প্রতিশ্রুতি দেন, ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে। ভোটার তালিকা ছাড়াও সমগ্র দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বের করে দেওয়ার বিষয়ে বিজেপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি এদিন পুনরায় হুঁশিয়ারি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *