ভোটকেন্দ্রে যাওয়ার আগে এই তথ্যগুলো কি জানেন?
February 11, 2026

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কেবল প্রার্থী বাছাই নয়, ভোটারদের দিতে হবে ‘জুলাই গণভোট’ এর রায়ও। আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটার স্লিপ না পেলেও দুশ্চিন্তার কিছু নেই; জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ইসির ওয়েবসাইট বা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকেই সহজেই জেনে নেওয়া যাবে নিজের কেন্দ্র ও সিরিয়াল নম্বর।
নির্বাচনের দিন গণপরিবহন ও চলাচলে বিধিনিষেধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে জরুরি পরিষেবা ও সংবাদপত্র বহনকারী যান চলাচলে বাধা নেই। ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া গেলেও গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু এবার দুটি ব্যালটে ভোট গণনা হবে, তাই চূড়ান্ত ফলাফল জানতে শুক্রবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।