ভালোবাসার নতুন সংজ্ঞায় সেজেছে সাউথ সিটি মল

নিউজ ডেস্ক : ভালোবাসার মানে কি শুধুই সম্পর্কে থাকা? এই প্রশ্নকে সামনে রেখেই ভ্যালেন্টাইনস ডের আগে সাউথ সিটি মলে শুরু হয়েছে ‘লাভ উইদাউট লেবেলস’ ক্যাম্পেন। মলে ঢুকেই বিশালাকার ইন্টার্যাক্টিভ ক্যামেরা দেখে সাধারণ মানুষ চমকে যাচ্ছেন। এটি কেবল ছবি তোলার জায়গা নয়, বরং নিজের ভালো লাগা আর মুহূর্তকে ফ্রেমবন্দি করার এক অভিনব সুযোগ। আপনার ব্যক্তিগত ভালোলাগা আর প্যাশনকে সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।
শহরের এই জনপ্রিয় মলে কেনাকাটার সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি আনন্দ। তনিশক, স্টারবাকস বা আমেরিকান ঈগলের মতো নামী ব্র্যান্ডগুলোতে চলছে বিশেষ অফার। আপনি নিজের জন্য বিলাসিতা খুঁজছেন বা প্রিয়জনের জন্য উপহার, মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে সব আয়োজন। লেবেলহীন এই ভালোবাসা উদযাপনে সাধারণ মানুষ এখন নিজের পছন্দমতো মুহূর্তগুলো মনের মতো করে সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।