ভারত ম্যাচের নাটক নিয়ে খোদ নিজের দেশকেই তুলোধোনা করলেন দানিশ কানেরিয়া

ভারত ম্যাচের নাটক নিয়ে খোদ নিজের দেশকেই তুলোধোনা করলেন দানিশ কানেরিয়া

নিউজ ডেস্ক : ভারতের বিরুদ্ধে খেলতে নামা নিয়ে পাকিস্তান যে টালবাহানা শুরু করেছিল, তা এবার বুমেরাং হয়ে ফিরল। পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া নিজের দেশকেই ‘ইউ-টার্ন স্পেশালিস্ট’ বলে কটাক্ষ করেছেন। বয়কটের হুমকি দিয়ে শেষমেশ সলমন আলি আঘাদের মাঠে নামার সিদ্ধান্তকে চরম নাটকীয়তা বলে অভিহিত করেছেন তিনি।

ক্রিকেটের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য মুখিয়ে থাকা সাধারণ দর্শকদের মনে এই অস্থিরতা বিভ্রান্তি ছড়াচ্ছে। বারবার অবস্থান পরিবর্তন করায় পাক ক্রিকেট বোর্ডের বিশ্বাসযোগ্যতা যেমন কমছে, তেমনি সমর্থকদের আবেগ নিয়েও খেলা করা হচ্ছে। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এই বিতর্ক ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *