ভারত পাক মহারণে পকেটে টান সাধারণ মানুষের

ভারত পাক মহারণে পকেটে টান সাধারণ মানুষের

নিউজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটকীয় টালবাহানায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্ট বয়কট ও ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে আসায় কলম্বো গামী বিমান ভাড়া ও হোটেলের খরচ এখন আকাশছোঁয়া। অনিশ্চয়তার কারণে আগে বুকিং করতে না পারা সমর্থকরা এখন ৩-৪ গুণ বাড়তি দাম দিতে বাধ্য হচ্ছেন।

দিল্লি বা মুম্বই থেকে যেখানে বিমান ভাড়া ৩০-৬০ হাজার টাকা থাকে, সেখানে এখন টিকিটের দাম ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়েছে। সাধারণ মানের হোটেলেও রাতপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ৪০-৫০ হাজার টাকা। পাক বোর্ডের এই অপেশাদার সিদ্ধান্তের খেসারত দিতে গিয়ে মধ্যবিত্ত সমর্থকদের পকেটে রীতিমতো টান পড়েছে, যা মাঠে বসে খেলা দেখার আনন্দকে ম্লান করে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *