ভারত পাকিস্তান মহারণে বৃষ্টির হানা নাকি পয়েন্ট ভাগাভাগি হওয়ার প্রবল সম্ভাবনা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেট প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কলম্বোর দুর্যোগপূর্ণ আবহাওয়া। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ম্যাচের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। শনিবার রাত থেকেই শুরু হওয়া এই অতি বর্ষণে মাঠ জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সমর্থকদের উন্মাদনায় জল ঢেলে দিতে পারে।
এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি, ফলে আবহাওয়া অনুকূলে না থাকলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হতে পারে। তেমনটা হলে আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলই ১টি করে পয়েন্ট ভাগ করে নেবে। যদিও আম্পায়াররা কার্টেল ওভারে ম্যাচটি মাঠে গড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবেন, তবে বৃষ্টির বেগ না কমলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের জয়ের ধারা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।