ভাগ্যের চাকা ঘোরাতে রাশি মেনে করুন শিবপূজা
February 12, 2026

নিউজ ডেস্ক : ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এই বিশেষ দিনে আপনার রাশি অনুযায়ী শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করলে জীবনের দীর্ঘদিনের বাধা ও গ্রহদোষ কেটে যেতে পারে। সঠিক নিয়ম মেনে পুজো করলে সাধারণ মানুষের জীবনে আর্থিক উন্নতি ও মানসিক শান্তি আসবে বলে মনে করা হয়।
মেষ থেকে মীন, প্রতিটি রাশির জন্য আলাদা নিয়ম রয়েছে। মেষ ও সিংহ রাশির জাতকরা গুড় মিশ্রিত জল এবং বৃষ ও কর্কট রাশির জাতকরা দুধ-দই দিয়ে মহাদেবের অভিষেক করলে শুভ ফল পাবেন। মিথুন ও কন্যা রাশির জন্য আখের রস এবং মকর ও কুম্ভ রাশির জন্য শমী পাতা বা সরষের তেল বিশেষ কার্যকর। নিষ্ঠাভরে রাশি অনুযায়ী এই উপাচার পালন করলেই মিলবে মহাদেবের আশীর্বাদ।