ব্যাট ছেড়ে বই হাতে রানের রাজা বৈভব সূর্যবংশী

ব্যাট ছেড়ে বই হাতে রানের রাজা বৈভব সূর্যবংশী

নিউজ ডেস্ক : বিশ্বজয়ের নায়ক বৈভব সূর্যবংশী এখন ২২ গজ ছেড়ে স্কুলের বেঞ্চে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুদে বিস্ময়ের ব্যাটে যে ঝড় দেখেছিল ক্রিকেট দুনিয়া, মঙ্গলবার থেকে শুরু হওয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সেই একই আত্মবিশ্বাস নিয়ে লড়বেন ১৪ বছরের এই ছাত্র। বিহারের সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলে সাধারণ পরীক্ষার্থীদের কাতারেই দেখা যাবে তাকে।

এই খবরটি সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক বড় অনুপ্রেরণা। খেলার মাঠে আকাশছোঁয়া সাফল্য পেলেও পড়াশোনার গুরুত্ব যে কম নয়, বৈভবের এই সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারকা ক্রিকেটার হলেও পরীক্ষার হলে তিনি কেবল একজন ছাত্র হিসেবেই গণ্য হবেন। পাঠ্যবই আর কলমের এই লড়াইয়ে বৈভবের জয় দেখার অপেক্ষায় এখন সবাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *