বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী দিলেই মিলবে বিশেষ সুযোগ
February 14, 2026

নিউজ ডেস্ক : শহরের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে গিয়ে এখন আর স্বাস্থ্যসাথী কার্ড ফেরানোর চিন্তা থাকবে না। সাধারণ মানুষের পকেটের টান কমাতে কলকাতা পুরসভা এক বড়সড় পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত নার্সিংহোম বা হাসপাতাল বাধ্যতামূলকভাবে এই কার্ড গ্রহণ করবে, তাদের জন্য বিল্ডিং রুল বা ভবন সম্প্রসারণের নিয়মে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব আনা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে হাসপাতালগুলো যেমন সহজে তাদের বেড ও পরিকাঠামো বাড়াতে পারবে, তেমনই সাধারণ রোগীরাও বিমার সুবিধা পাবেন। আগে অনেক হাসপাতাল স্বাস্থ্যসাথী নিতে অনীহা দেখালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন কড়া বার্তার পাশাপাশি এই বাড়তি সুবিধার টোপ দিয়ে স্বাস্থ্য পরিষেবা আরও সুলভ ও দায়বদ্ধ করার চেষ্টা করছে পুরসভা।