বিহারে পুলিশের যৌথ অভিযানে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৫

বিহারে পুলিশের যৌথ অভিযানে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৫

কলকাতা পুলিশের এসটিএফ-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিহারের ভাগলপুরে এক বড়সড় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে ভাগলপুরের মধুসূদনপুর থানা এলাকায় একটি স্পিনিং মিলের আড়ালে চলা অবৈধ অস্ত্র কারখানার হদিশ মেলে। কলকাতা ও বিহার এসটিএফ এবং স্থানীয় পুলিশের এই অভিযানে মূল অভিযুক্তের বাড়ি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তল্লাশিতে কারখানা থেকে ২০টি অর্ধসমাপ্ত দেশি পিস্তল, আটটি ব্যারেল এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। জব্দ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিল এবং গ্রাইন্ডিং মেশিন। উদ্ধার হওয়া সরঞ্জামের বহর দেখে তদন্তকারীদের অনুমান, দীর্ঘ সময় ধরে এখানে বড় মাপের অস্ত্র উৎপাদন ও সরবরাহ চলত।

ধৃতদের জেরা করে এই চক্রের নেটওয়ার্ক এবং অস্ত্র সরবরাহের গন্তব্য জানার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে বিহার পুলিশ ও এসটিএফ যৌথভাবে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ধৃত পাঁচজনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। এলাকার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *