বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার, হাসপাতালে মিলল চরম চাঞ্চল্যকর তথ্য! – বর্তমান নিউজ

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার, হাসপাতালে মিলল চরম চাঞ্চল্যকর তথ্য! – বর্তমান নিউজ

উত্তর ২৪ পরগনার অশোকনগরে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক নাবালিকা। তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে সোমবার রাতেই ১৯ বছর বয়সী তপু পারুইকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *