বিশ্বকাপের সেমিফাইনালে নেই ভারত! বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রাক্তন তারকা মহম্মাদ আমিরের
February 22, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে ভারতীয় দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাক পেসার মহম্মাদ আমির। একটি টিভি শো-তে আমিরের দাবি, বর্তমান ভারতীয় ব্যাটিং লাইনআপের লাগাতার ব্যর্থতার কারণে রোহিত শর্মাদের পক্ষে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয়। ভারতের পরিবর্তে এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে শেষ চারে এগিয়ে রেখেছেন তিনি।
আমির সাফ জানিয়েছেন, ভারত ফাইনাল খেলুক বা না খেলুক তাতে তাঁর কিছু যায় আসে না। তাঁর মতে, সুপার এইটেই ভারতের দৌড় শেষ হয়ে যাবে কারণ বাকি দলগুলো অনেক ভালো ক্রিকেট খেলছে। এর আগে অভিষেক শর্মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পর এবার গোটা দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে ক্রিকেট মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।