বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ: নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা জটেশ্বর পুলিশের! – বর্তমান নিউজ
February 11, 2026

আলিপুরদুয়ারের জটেশ্বর ও সংলগ্ন এলাকার বেশ কিছু জরাজীর্ণ সেতুতে বড় দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থান নিল পুলিশ। ফাঁড়ির পক্ষ থেকে ওই সেতুগুলোতে ‘দুর্বল সেতু’ চিহ্নিত পোস্টার টাঙিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতেই প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ।
জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব স্পষ্ট জানিয়েছেন, সরকারি নির্দেশ অমান্য করে কেউ ভারী গাড়ি নিয়ে সেতু অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মূলত যান চলাচল নিয়ন্ত্রণ করে বড় ধরনের প্রাণহানি বা বিপর্যয় রুখতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।