বিধায়ক অগ্নিমিত্রা পালকে ‘গো ব্যাক’ স্লোগান! আসানসোলে জনসংযোগে গিয়ে চরম হেনস্থার মুখে বিজেপি নেত্রী – বর্তমান নিউজ

বিধায়ক অগ্নিমিত্রা পালকে ‘গো ব্যাক’ স্লোগান! আসানসোলে জনসংযোগে গিয়ে চরম হেনস্থার মুখে বিজেপি নেত্রী – বর্তমান নিউজ

আসানসোলের নিউ এগারা এলাকায় ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। জনসংযোগ চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেয় এবং এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই শাসকদল মরিয়া হয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।

রাজ্যে গণতন্ত্র ও বিরোধী নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিজেপি নেতৃত্ব অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের অভিযোগ, পুলিশ ও শাসকদলের মদতে বিরোধীদের কর্মসূচিতে প্রতিনিয়ত বাধা দেওয়া হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *