বিধানসভা ভোটের মুখে চাপে হুমায়ুন, বেআইনি নির্মাণের অভিযোগে স্ত্রীকে নোটিশ ভূমি সংস্কার দপ্তরের

বিধানসভা ভোটের মুখে চাপে হুমায়ুন, বেআইনি নির্মাণের অভিযোগে স্ত্রীকে নোটিশ ভূমি সংস্কার দপ্তরের

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় আইনি বিপাকে পড়লেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। জলাজমির চরিত্র বদল না করে বেআইনিভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগে তাঁর স্ত্রী মিরা সুলতানাকে নোটিশ পাঠিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। মঙ্গলবার এই চিঠি ইস্যু করা হলেও বুধবার পর্যন্ত তা হাতে পাননি বলে দাবি করেছেন হুমায়ুন পত্নী।

দপ্তরের অভিযোগ, মুর্শিদাবাদের মাণিক্যহার গ্রামে ‘নালা’ শ্রেণির জমির ওপর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই বাড়িটি তৈরি করা হয়েছে। বর্তমানে সপরিবারে ওই বাড়িতেই বসবাস করেন হুমায়ুন। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক উত্তর দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল গঠন ও শাসক শিবিরের বিরুদ্ধে লাগাতার তোপ দাগার জেরেই হুমায়ুনকে কোণঠাসা করার চেষ্টা চলছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই নোটিশ ইস্যু হওয়ায় জেলা রাজনীতিতে নতুন করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *