বিজ্ঞাপনের শুটিংয়েও ক্যাচ ফসকালো বাবরের, সমাজমাধ্যমে তুঙ্গে বিদ্রুপ – বর্তমান নিউজ

বিজ্ঞাপনের শুটিংয়েও ক্যাচ ফসকালো বাবরের, সমাজমাধ্যমে তুঙ্গে বিদ্রুপ – বর্তমান নিউজ

মাঠের পর এবার বিজ্ঞাপনের শুটিংয়েও ব্যর্থ হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। সম্প্রতি পিএসএল-এর একটি বিজ্ঞাপনের চিত্রায়ণে অত্যন্ত সহজ ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হন পেশোয়ার জ়ালমির এই অধিনায়ক। চোট এড়াতে গদির ব্যবস্থা থাকা সত্ত্বেও ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তিনি। শুটিংয়ের এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছেন বাবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ ফর্ম এবং চোট লুকিয়ে খেলার অভিযোগে গত কয়েক মাস ধরেই চাপে রয়েছেন এই ব্যাটার। বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়ার পর পিএসএল দিয়ে কামব্যাক করতে মরিয়া বাবরকে নিয়ে এখন হাসাহাসি চলছে। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে বলছেন, যেখানে গদির ওপর ঝাঁপিয়েও ক্যাচ ধরা যাচ্ছে না, সেখানে মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেউ কেউ তাকে দল থেকে বিশ্রামে রাখারও দাবি তুলেছেন।

বিশ্বকাপের পর জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় না খেলায় বাবরকে নিয়ে বিতর্ক আরও দানা বেঁধেছিল। বর্তমানে মাঠের বাইরে থাকলেও বিজ্ঞাপনের এই ভিডিওটি তাঁর পেশাদারিত্ব এবং বর্তমান ফর্ম নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পাকিস্তান সুপার লিগের ঠিক আগে এই ঘটনা বাবর আজমের ওপর মানসিক চাপ আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *