বিজেপি জিতলে বন্ধ হবে মাছ-মাংস খাওয়া, পাঁশকুড়ার সভা থেকে হুঁশিয়ারি মমতার – বর্তমান নিউজ

বিজেপি জিতলে বন্ধ হবে মাছ-মাংস খাওয়া, পাঁশকুড়ার সভা থেকে হুঁশিয়ারি মমতার – বর্তমান নিউজ

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সিরাজ খানের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করবে। গেরুয়া শিবির জিতলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী দুই মেদিনীপুরের শিল্প সম্ভাবনা ও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, তাজপুর বন্দর, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল করিডর এবং খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো প্রকল্পের মাধ্যমে যুবকদের জন্য বিপুল কাজের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাসিক আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন।

এলাকার উন্নয়নে রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাঁশকুড়ায় পানীয় জল প্রকল্প, নতুন কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল এবং ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে প্রতিটি কাঁচাবাড়ি পাকা করে দেওয়ার এবং ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *