বিজেপির চার্জশিটের পাল্টা তৃণমূলের ধামাকা, শুভেন্দুসহ একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

বিজেপির চার্জশিটের পাল্টা তৃণমূলের ধামাকা, শুভেন্দুসহ একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশিত চার্জশিটের পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি পালটা চার্জশিট প্রকাশ করেছে। ঘাসফুল শিবিরের দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত নেতাদের আশ্রয় দিচ্ছে বিজেপি এবং পরে তাঁদের ক্লিনচিট দেওয়া হচ্ছে। এই তালিকায় শুভেন্দু অধিকারী ছাড়াও হিমন্ত বিশ্বশর্মা, অজিত পওয়ার, ছগন ভুজবল এবং নবীন জিন্দলের মতো প্রভাবশালী নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ অনুযায়ী, প্রায় ২৩ জন দুর্নীতিগ্রস্ত নেতা বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পেয়েছেন। গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে তৃণমূল জানিয়েছে যে, রাজনৈতিক স্বার্থে বিজেপি দুর্নীতিকে হাতিয়ার করছে। নির্দিষ্ট এই নেতাদের নাম উল্লেখ করে তৃণমূল প্রমাণ করতে চেয়েছে যে, তদন্ত প্রক্রিয়া বর্তমানে একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট। রাজনৈতিক মহলে তৃণমূলের এই পাল্টা চার্জশিট ঘিরে এখন চরম শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *