বিএনপি সরকারের নতুন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিএনপি সরকারের নতুন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মাগুরা-২ আসন থেকে বিজয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবারের সাধারণ নির্বাচনে বিএনপির টিকিট নিয়ে ৪ জন সংখ্যালঘু প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং নিতাই রায় চৌধুরী। এছাড়া পাহাড়ী জনগোষ্ঠীর দুইজন প্রতিনিধিও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে বড় ব্যবধানে জয়লাভ করেন।

প্রবীণ রাজনীতিবীদ নিতাই রায় চৌধুরী এর আগেও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এরশাদ সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে বিশেষ ভূমিকা রাখেন এবং এবার মাগুরা-২ আসনে ১,৪৬,৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *