বালুরঘাটে পথশ্রী প্রকল্পের শিলান্যাস: ৩১ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা

বালুরঘাটে পথশ্রী প্রকল্পের শিলান্যাস: ৩১ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা

রাজ্যজুড়ে সড়ক পরিকাঠামোর ভোলবদল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে। বুধবার বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয়। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য প্রায় ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

খানপুর মোড় থেকে অযোধ্যা মেইন রোড পর্যন্ত প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এর ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বুধবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত গতিতে কাজ শেষ করে রাস্তাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে গ্রামীণ যোগাযোগে আমূল পরিবর্তন আসবে এবং কৃষিজ পণ্য পরিবহনেও বিশেষ সুবিধা মিলবে। এই প্রকল্পের সূচনায় দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে চলায় খুশির হাওয়া এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *