বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা শুরু

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা শুরু

মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মেনে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা। এখন থেকে প্রতিদিন দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ পাবেন। মূলত কর্মব্যস্ত সাধারণ মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা রোগীদের সুবিধার্থেই স্বাস্থ্য দপ্তর এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

হাসপাতালের সুপার চিকিৎসক ধীরাজ রায় জানান, বর্তমানে শিশু ও স্ত্রীরোগ বিভাগে এই পরিষেবা চালু হয়েছে। বিষ্ণুপুর, সোনারপুর, জয়নগর ও ক্যানিংয়ের মতো পার্শ্ববর্তী এলাকা থেকে আসা রোগীরা বিকেলের এই সুযোগে উপকৃত হচ্ছেন। পর্যাপ্ত ওষুধের মজুত থাকায় রোগীদের পরিষেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে না বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকালে হাসপাতালে আসতে না পারা বা আকস্মিক অসুস্থতায় ভোগা শিশুদের নিয়ে অভিভাবকরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন। জয়নগর ও চম্পাহাটির রোগীরা জানিয়েছেন, বিকেলের দিকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ মেলায় তাদের সময় ও ভোগান্তি দুই-ই কমেছে। দ্রুতই অন্যান্য বিভাগেও এই পরিষেবা সচল করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *