বাবরি ইস্যুতে রণক্ষেত্র রাজ্য রাজনীতি! হুমায়ুন কবীরের গ্রেপ্তারি চেয়ে থানায় নালিশ – বর্তমান নিউজ

রাজ্যে বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরব হয়েছে রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা। মঙ্গলবার সংগঠনের সভাপতি হযরত মোহাম্মদ পারভেজ সিদ্দিকি ময়দান থানায় হুমায়ুন কবীরের গ্রেপ্তারি দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, স্পর্শকাতর এই ইস্যু ব্যবহার করে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেখানে বেলডাঙায় বিতর্কিত ওই মসজিদ নির্মাণের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়ে ২০২৬-এর লক্ষ্যে এগোচ্ছেন হুমায়ুন। তবে আইনি জট ও প্রাণনাশের আশঙ্কায় তিনি এখন কার্যত কোণঠাসা। মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধে সুপারি কিলার নিয়োগের বিস্ফোরক অভিযোগ তুলে তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। মসজিদ নির্মাণ ঘিরে গড়ে ওঠা এই রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করেছে।