বাংলায় কথা বলায় খুন পুরুলিয়া যুবক এবার বিচার দিতে পরিবারে আসছেন অভিষেক

বাংলায় কথা বলায় খুন পুরুলিয়া যুবক এবার বিচার দিতে পরিবারে আসছেন অভিষেক

নিউজ ডেস্ক : মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে স্রেফ বাংলা ভাষায় কথা বলার অপরাধে খুন হতে হলো পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে। ভিনরাজ্যে গিয়ে নিজের পরিচয় ও ভাষার কারণে এই মর্মান্তিক মৃত্যু সাধারণ শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। পুণের কারখানায় কর্মরত অবস্থায় এই নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই শোকের আবহে নিহত সুখেনের পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবারই পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ভাষা ও পরিচয়ের কারণে বারবার বাঙালি শ্রমিকদের ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, এই সফর কেবল সমবেদনা জানানো নয়, বরং ভিনরাজ্যে বাংলার মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *