বাংলায় কথা বলাই কি কাল হলো? মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ মমতা! – বর্তমান নিউজ
February 12, 2026

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে কেন বারবার আক্রান্ত হচ্ছেন বাংলার শ্রমিকরা? এবার পুণেতে নিজের ভাষায় কথা বলার অপরাধে নৃশংসভাবে খুন হতে হলো পুরুলিয়ার যুবক সুখেন মাহাতোকে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এই বর্বরোচিত হামলা সাধারণ পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘৃণ্য অপরাধের কড়া নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের ফাঁসি দাবি করেছেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে এখন দিশেহারা সুখেনের পরিবার। সাধারণ মানুষের মনে এখন একটাই আশঙ্কা—নিজের পরিচয় আর শিকড় আগলে ভিনরাজ্যে কাজ করা কি তবে এখন প্রাণের ঝুঁকি?