বাংলাদেশে সরকার বদল কি ভারতের জন্য স্বস্তি আনবে? বিএনপি জিততেই বড় বার্তা দিলীপের
February 13, 2026

নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতা কার হাতে যাবে, তা নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠা ছিল তুঙ্গে। অবশেষে ভোটের ফলে স্পষ্ট যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিএনপি। শুক্রবার সকালে এই রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মনে করেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সীমান্তের অশান্তি কমবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছিল দুই দেশের বাণিজ্যিক ও সামাজিক সম্পর্কে। দিলীপ ঘোষ আশাবাদী যে, খালেদা জিয়ার দল ক্ষমতায় আসায় এবার ওপার বাংলা শান্ত হবে। এটি কার্যকর হলে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য আদান-প্রদান আরও সহজ হবে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।