বলিউডে শোকের ছায়া: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

বলিউডে শোকের ছায়া: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে ক্যানসারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ২০১৯ সাল থেকে তিনি ‘মাইলোমা ক্যানসারে’ আক্রান্ত ছিলেন। মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অসুস্থতা সত্ত্বেও অভিনয়ের প্রতি প্রবীণা ছিলেন আপসহীন। তিনি হিন্দি ও মরাঠি—উভয় মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন। সলমন খানের সঙ্গে ‘রেডি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘গব্বর ইজ ব্যাক’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এ ছাড়াও জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিনটা)। সহকর্মী ও অনুরাগীদের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ ও দৃঢ়চেতা শিল্পী। প্রবীণা দেশপাণ্ডের অকাল প্রয়াণ ভারতীয় বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে গণ্য হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *