বক্স অফিসে তোলপাড়! মাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি – বর্তমান নিউজ

বক্স অফিসে তোলপাড়! মাসি দেবশ্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি – বর্তমান নিউজ

‘মর্দানি ৩’ ছবির সাফল্য কামনায় বুধবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রানি মুখোপাধ্যায়। মাসি দেবশ্রী রায়ের সঙ্গে এদিন লাল শাড়িতে সাবেকি সাজে ধরা দেন অভিনেত্রী। ‘বর্ডার ২’-এর সঙ্গে টক্কর দিলেও বক্স অফিসে রানির ছবির লক্ষ্মীলাভ মন্দ হচ্ছে না। দুই তারকাকে একসঙ্গে দেখে মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমে যায়। পাচারচক্র দমনে পুলিশ অফিসার শিবানী শিবাজী রাওয়ের ভূমিকায় রানির অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। নারী ও শিশু পাচারের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা এই সিনেমাটি নিয়ে বন্ধু রানির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে রানি ছাড়াও যিশু সেনগুপ্ত এবং জানকি বোদিওয়ালা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পারিবারিক আবহে মাসির সঙ্গে সময় কাটিয়ে এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে এদিন তিলোত্তমা ছাড়েন রানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *