বকেয়া ডিএ কি এবার পকেটে ঢুকবে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর উৎকণ্ঠায় সরকারি কর্মীরা

বকেয়া ডিএ কি এবার পকেটে ঢুকবে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর উৎকণ্ঠায় সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মেটানোর নির্দেশ দিতেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পাওনা টাকা পাওয়ার আশায় বুক বাঁধছেন কয়েক লক্ষ কর্মচারী। তবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা থাকায় সাধারণ কর্মীদের মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন, যার প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন জীবন ও আর্থিক পরিকল্পনায়।

বকেয়া পাওয়ার নির্দিষ্ট দিনক্ষণ জানতে চেয়ে কর্মচারী সংগঠনের নেতাদের লাগাতার ফোন করছেন কর্মীরা। নেতাদের দাবি, ৬ মার্চের মধ্যে প্রথম কিস্তি পাওয়ার কথা থাকলেও সরকারের নীরবতায় উদ্বেগ বাড়ছে। আদালতের নির্দেশে ডিএ এখন আর দয়ার দান নয়, বরং আইনি অধিকার। বকেয়ার বাকি ৭৫ শতাংশ মেটানোর জন্য বিশেষ কমিটি গঠিত হলেও, সাধারণ মানুষের এখন একটাই জিজ্ঞাসা— ঠিক কবে তাদের হকের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *