ফুটবল বিশ্বকাপ কি এখন শুধু ধনীদের খেলা? আকাশছোঁয়া টিকিটের দামে স্বপ্নভঙ্গ সাধারণের

ফুটবল বিশ্বকাপ কি এখন শুধু ধনীদের খেলা? আকাশছোঁয়া টিকিটের দামে স্বপ্নভঙ্গ সাধারণের

নিউজ ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে না হতেই টিকিটের দাম নিয়ে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মে টিকিটের দাম ফেস ভ্যালুর তুলনায় প্রায় ৪০ গুণ বেড়ে গিয়েছে। উদ্বোধনী ম্যাচের একটি সাধারণ গ্যালারির টিকিটের দাম এখন প্রায় ৮ লক্ষ টাকা, যা আগে ছিল মাত্র কয়েক হাজার। এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সাধারণ ফুটবলপ্রেমীদের স্টেডিয়াম থেকে দূরে ঠেলে দিয়ে গ্যালারিকে কেবল শিল্পপতি আর সেলিব্রিটিদের দখলে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফাইনালের টিকিটে, যেখানে ভিআইপি আসনের প্যাকেজ মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা ছাড়িয়েছে। ফিফা সভাপতির আশ্বাস সত্ত্বেও ডায়নামিক প্রাইসিংয়ের গ্যাঁড়াকলে পড়ে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বপ্নের এই টুর্নামেন্ট। কোটি কোটি ফুটবলভক্ত টিকিটের আবেদন করলেও চড়া দামের কারণে শেষ পর্যন্ত গ্যালারিতে বসে খেলা দেখা মধ্যবিত্তের কাছে এখন কেবলই বিলাসিতা। মাঠের লড়াই শুরুর আগেই এই ‘টিকিট যুদ্ধ’ সাধারণ মানুষের ফুটবল আবেগকে বড়সড় আর্থিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *