ফালাকাটায় সরকারি পরিষেবা ক্যাম্পে সাধারণ মানুষের ভিড়, সহায়তায় যুব তৃণমূল

আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় রাজ্য সরকারের ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের ক্যাম্প ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল। মঙ্গলবার ফালাকাটা পুরসভায় আয়োজিত এই বিশেষ ক্যাম্পে সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন পড়ে। শুধু যুব সাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের আবেদনপত্রও এদিন একই ছাদের তলায় গ্রহণ করা হয়।
আবেদন প্রক্রিয়া সহজ করতে এবং সাধারণ মানুষের হয়রানি রুখতে সেখানে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস। এই শিবিরে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সরাসরি সাহায্য প্রদান করেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভব্রত দে।
এদিনের কর্মসূচিতে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিলাম নন্দীসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। দলীয় কর্মীদের এই উদ্যোগ প্রশাসনিক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে বাড়তি গতি ও নিরাপত্তা দিয়েছে।