প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা: ভোটার তালিকায় নাম না থাকলে আবেদন করবেন যেভাবে – বর্তমান নিউজ

প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা: ভোটার তালিকায় নাম না থাকলে আবেদন করবেন যেভাবে – বর্তমান নিউজ

রাজ্যে প্রকাশিত হল ভোটার তালিকার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রায় ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি শেষে এই তালিকা প্রকাশ করেছে কমিশন। এর আগে প্রথম তালিকায় ১০ লক্ষ নাম প্রকাশিত হয়েছিল। ভোটাররা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। জুডিশিয়াল অফিসারদের ই-সাইন ও সার্ভারে আপলোডের জটিল প্রক্রিয়া সম্পন্ন করেই এই বুথ ভিত্তিক তালিকা জনসমক্ষে আনা হয়েছে।

যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য ২৩টি জেলায় ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদনকারীরা জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে সরাসরি যোগাযোগ করতে পারেন। রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামো প্রস্তুত করেছে, যা হাইকোর্টের পর্যবেক্ষক দল পরিদর্শন করার পর চূড়ান্তভাবে কাজ শুরু করবে।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, তালিকা থেকে নাম বাদ পড়লে ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আপিল করতে হবে। নতুন তালিকা অনুযায়ী নাম না থাকা ব্যক্তিরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রধান ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে। কমিশনের সফটওয়্যার প্রস্তুত রয়েছে এবং হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের পর এক-দুই দিনের মধ্যেই সমস্ত আইনি প্রক্রিয়া ও শুনানির কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *